বৃষ্টি
v
বৃষ্টির ঐ ছবিটা -
নয় কোনো কবিতা;
বৃষ্টির ঐ আড়ালে
হারায় - ভেজা চোখের ছবিটা!
বৃষ্টি আসে, বৃষ্টি ভাসে
মেঘ আকাশের ভেলাতে -
বৃষ্টি ভেজায় মন আমার
এই এক একলা যৌবন জ্বালাতে!
বৃষ্টি তুমি মন্দ নও
ছন্দ তোমার পতনে -
বিশ্বের তুমি প্রাণ জুড়াও
বাসাও ভালো তুমি যতনে!
এক আকাশ বৃষ্টি হোক -
জীবন ভরুক জলে;
তুমি নাকি মন্দ লোক
এই - পৃথিবী কেন বলে?
v
- nemo
2006-07-12,
10:51
